সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত  হওয়ায় ডিসি তোফায়েল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন


হাকালুকি নিউজ ডটকম:
মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো: তোফায়েল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে নির্বাচিত হয়েছেন। বিগত ২০১৭ সালেও তিনি একইভাবে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষায় ব্যাপক সাফল্যের প্রেক্ষিতে ২০১৮ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম নির্বাচিত হন।

তার এমন সাফল্যে মৌলভীবাজারবাসী আনন্দিত-গর্বিত এবং শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব অর্জনে “জুড়ী, কুলাউড়া, বড়লেখা, শমশেরনগর, কমলগঞ্জসহ জেলার অন্যান্য এলাকার নানান শ্রেণী-পেশার মানুষ তাকে বিভিন্ন মাধ্যমে প্রাণঢালা শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করার শুভ কামনা করেন তারা।

এক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বলেন, "(১৭ অক্টোবর) আমাকে জানানো হয়েছে। আমি খুশি। এই অর্জনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমাকে আরোও কাজ করতে হবে"।

এদিকে বার বার শ্রেষ্ঠ, পরিশ্রমী, সৎ ও দক্ষ জেলা প্রশাসক তোফায়েল ইসলাম শিক্ষায় ব্যাপক সাফল্যের প্রেক্ষিতে ২০১৮ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়ায় প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জুড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও হাকালুকি নিউজের প্রকাশক ফ্রিল্যান্স ক্রাইম সাংবাদিক এস এম জালাল উদ্দিন, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জুড়ী প্রতিনিধি আব্দুর রহমান শাহীন।

এছাড়াও অভিনন্দন জানিয়েছেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের উপদেষ্ঠা এবং পূর্বজুড়ী ইউপির বার বার শ্রেষ্ঠ নির্বাচিত ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, জুড়ী অনলাইন প্রেসক্লাবের উপদেষ্ঠা বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী, জুড়ী অনলাইন প্রেসক্লাবের উপদেষ্ঠা বিশিষ্ট কলামিস্ট এডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী, জুড়ী অনলাইন প্রেসক্লাবের উপদেষ্ঠা ও জুড়ী উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন সাবেক  ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: মুজিবুর রহমান মুজিব, অনলাইন নিউজ পোর্টাল হাকালুকি নিউজের সম্পাদক ইঞ্জিনিয়ার মিফতা উদ্দিন বুলবুল ও জুড়ী অনলাইন প্রেসক্লাবের উপদেষ্ঠা, সফল সংগঠক জায়েদ আনোয়ার চৌধুরী প্রমূখ।

Comments