বাংলাদেশ পুলিশকে লাশবাহী গাড়ি হস্তান্তর করলো কনকর্ড গ্রুপ
এস এম জালাল উদ্দিন: দেশ ও জনগনের সেবায় পুলিশ কর্তব্য পালন করে যাচ্ছে নিষ্ঠার সাথে। কর্তব্যরত অবস্থায় প্রায়ই দেশের জন্য জীবন বিলিয়ে দিচ্ছেন আমাদের এই অকুতোভয় পুলিশ সদস্যরা। কিন্তু এই জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মরদেহ বহন করার জন্য বাংলাদেশ পুলিশে নেই তেমন কোনো সুব্যবস্থা।
দেশ ও জনগনের জন্য আত্মত্যাগকারী এই পুলিশ সদস্যদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসার নিদর্শন হিসেবে বাংলাদেশ পুলিশকে একটি ফ্রিজার ভ্যান হস্তান্তর করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপ।
আজ ২০ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) মহোদয়ের নিকট কনকর্ড গ্রুপের এমডি জনাব শাহরিয়ার কামাল লাশবাহী গাড়ীটির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ এবং কনকর্ড গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment